
নিজস্ব সংবাদদাতা, কোলকাতা: এবার যন্ত্রমানবী দেখা যাবে কলকাতার দুর্গা পুজোতে। আজ সকাল এগারোটা নাগাদ এই যন্ত্রমানবী উদ্বোধন হলো ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীন দূর্গা উৎসব কমিটির মাঠে। এই বিশাল যন্ত্রমানবী রোবটি মন্ডপ উদ্বোধন থেকে মানুষকে শুভেচ্ছা জানাবে। এস বি পার্ক পুজো কমিটির সম্পাদক সঞ্জয় মজুমদার বলেন “করণা আবহে মানুষের যে ছোঁয়াছুঁয়ি সেই ছোঁয়াছুঁয়ি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য ফিজিক্যাল ডিসটেন্স এর বার্তা দেয়ার চেষ্টা করলাম”। সঞ্জয় বাবুর দাবি কলকাতা তথা বাংলা তথা ভারতেও কখনো কোন পুজো মণ্ডপে এই যন্ত্রমানবী রোবট উদ্বোধন করে নি ।যা এসবি পার্ক এবছর ইতিহাস গড়লো।



















