এবার সিবিআইয়ের নজরে শহরের বেশ কিছু প্রভাবশালীরা

এবার সিবিআইয়ের নজরে শহরের বেশ কিছু প্রভাবশালীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, কোলকাতাঃ এবার সিবিআইয়ের র্যা ডারে ধরা পড়লেন কয়েকজন প্রভাবশালী। যারা মূলত রাজীব কুমারকে গা ঢাকা দিতে সাহায্য করেছেন বলে জানতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রবিবার কলকাতার কয়েকজন ব্যবসায়ীকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়ে জেরা করছেন। সূত্রের খবর অনুযায়ী, ডিসি-পোর্ট ওয়াকার রাজাকেও চিঠি দিয়ে কয়েকটি বিষয়ে জানতে চেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। এদিন সকালেও সিবিআইয়ের কয়েকটি দল শহরের বিভিন্ন জায়গায় হানা দেয়। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে খুঁজে বার করতে চিরুনি তল্লাশি অভিযান এখনও পর্যন্ত চলছে। সিবিআইয়ের এক মহিলা অফিসার সহ তিনজন সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সোজা পার্কস্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে যায়। সেখানে তাঁরা রাজীবপত্নী সঞ্চিতা কুমারকে এদিন ফের জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি একটি দল লেকটাউনের একটি রেস্টুর্যারন্ট সহ এয়ারপোর্টের কাছে কয়েকটি গেস্ট হাউসেও হানা দিয়েছে রবিবার সকাল থেকে। সিজিও কমপ্লেক্সে সকাল থেকে জেরা করা হয়েছে রাজীবের ট্রাভেল এজেন্টকেও। গোয়েন্দাদের সন্দেহ দুঁদে এই আইপিএসকে পালিয়ে বেড়ানোর জন্য ওই প্রভাবশালী ব্যবসায়ীরাই অর্থ ও গাড়ি দিয়ে সাহায্য করছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top