
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২০ এপ্রিল, লকডাউনের ২৭তম দিন আজ। সমস্ত জায়গায় জুড়ে চলছে পুলিশের নাকা চেকিং। উত্তর ২৪ পরগনা জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ সকাল থেকেই এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে এইচ, এম, ভি মোড়ে পুলিশের নাকা চেকিং চলছিল। চেকিং করার সময় দেখা গেল দুই জন বাইক ক্যারিয়ার-এর মাধ্যমে লোকজনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবার কাজ করছেন।
এরপর দুই বাইক আরোহীকে দেখে কর্তব্যরত পুলিশ কর্মীদের সন্দেহ হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এই সময় পিছনে বসে থাকা দুজন পালিয়ে যান। পুলিশের কাছে ওই বাইক আরোহী কান ধরে ক্ষমা চান এবং পুলিশ কর্মীরা এই যাত্রায় তাদের সতর্ক করে ছেড়ে দেন।পাশাপাশি আগামী দিনে এইরকম কাজ করলে কঠোর শাস্তি দেবে বলে জানান।


















