এয়ারফোর্সের মহড়া, বিমান থেকে ছিটকে বোমা গিয়ে পড়ল চাষের জমিতে

এয়ারফোর্সের মহড়া, বিমান থেকে ছিটকে বোমা গিয়ে পড়ল চাষের জমিতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৫ মার্চ, অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশন থেকে বাহিনীর বিমান মহড়া দিচ্ছিল। ওই সময় বিমান থেকে ছিটকে আসে একটি বড় সাইজের ধাতব বস্তু। মাঠে কর্মরত কৃষকরা দূর থেকে দেখতে পান বিমান থেকে পাওয়া জিনিসটি চাষের জমিতে গিয়ে কাদায় পোঁতা হয়ে যায়। তারপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে কৃষকদের মধ্যে।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অন্তর্গত রাজবাঁধ গ্রামে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় এয়ারফোর্সের স্টেশনে। এয়ারফোর্সের বাহিনী এসে সেটি নিষ্ক্রিয়করণ করে। তবে এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করেনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top