এলআইসি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারি প্রতিবাদে সারা ভারত বীমা কর্মচারী সংগঠন এর প্রতিবাদ বিক্ষোভ

এলআইসি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারি প্রতিবাদে সারা ভারত বীমা কর্মচারী সংগঠন এর প্রতিবাদ বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 নিজস্ব সংবাদদাতা ৩ফেব্রুয়ারি ২০২১ উত্তর দিনাজপুর : রায়গঞ্জ এলআইসি শাখা ভবনের সামনে এজেন্ট কর্মী ও আমানতকারীরা বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করল। বুধবার দুপুর ২ টা থেকে রায়গঞ্জ শাখা এলআইসি ভবনের সামনে মাইকিং প্রচার এর মধ্য দিয়ে তাদের প্রতিবাদ বিক্ষোভ ও পথসভা করেন।

এলআইসির নর্থবেঙ্গল এজেন্ট সংগঠনের ডিভিশনাল সম্পাদক বিপ্লব সেনগুপ্ত, সংগঠনের নেতা প্রানেশ সরকার, এল আই সি কর্মচারী ফেডারেশনের সম্পাদক শম্ভুনাথ পালের উদ্যোগে সংঘটিত এই কর্মসূচি । এজেন্ট অর্গানাইজেশনের ডিভিশনাল সম্পাদক বিপ্লব সেনগুপ্ত বলেন, সোমবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দীর্ঘ লকডাউনের মধ্যে যে বাজেট পেশ করেছেন তাতে এলআইসি ও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাদের শেয়ার বিক্রির পাশাপাশি বেসরকারিকরণের সরাসরি এফবিআই এর অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। কেন্দ্র সরকারের বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। দেশের সর্ববৃহৎ লাভজনক সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কর্পোরেশন লাভজনক থাকা সত্ত্বেও তা শেয়ার করে বিক্রি করছেন। এটা একটা ভ্রান্তনীতি, পাশাপাশি কৃষিক্ষেত্রে ৮% কমিয়ে দিয়েছে। দুটি রাষ্ট্রয়ত্ত ব্যাংক সরাসরি বেসরকারি না কথা বলেছেন। তার‌ই প্রতিবাদে আমরা বাধ্য হয়েছি এই সিদ্ধান্ত ।প্রত্যাহার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেবো। আজকে তারা এই সিদ্ধান্তে হতাশ । যদি বিক্রি হয় তাহলে তাদের জীবনের শেষ সম্বল টুকু হারিয়ে বসবে। এই চক্রান্ত কোনভাবেই সমর্থন করা যাবে না এই সিদ্ধান্ত বদলাতে হবে।

আরও পড়ুন….অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার দাবী জানিয়ে বিক্ষোভ ভূমি রক্ষা কমিটির

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top