এলপিজি সঙ্কট এড়াতে নবান্নের নতুন পদক্ষেপ: কন্ট্রোল রুম, কমিটি ও হেল্পলাইন

এলপিজি সঙ্কট এড়াতে নবান্নের নতুন পদক্ষেপ: কন্ট্রোল রুম, কমিটি ও হেল্পলাইন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে রান্নার গ্যাসের সম্ভাব্য সঙ্কটকে কেন্দ্র করে উদ্বেগ বাড়লেও নবান্ন পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়েছে। রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে—মিডডে মিল, হাসপাতাল বা সাধারণ গৃহস্থের রান্নাঘর, কোথাও এলপিজি সরবরাহে কোনও বাধা থাকবে না। বৃহস্পতিবার প্রকাশিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে (SOP) এলপিজি সরবরাহ ও মজুতের উপর ২৪ ঘণ্টা নজরদারির জন্য কন্ট্রোল রুম খোলার ঘোষণা করা হয়েছে। এছাড়াও, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য উচ্চস্তরের কমিটি গঠন করা হচ্ছে।
নবান্নের SOP অনুযায়ী, ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম থেকে রাজ্যের বিভিন্ন জেলায় এলপিজির সরবরাহ, মজুত ও পরিবহণ নিয়মিত নজরদারি করা হবে। জেলার প্রশাসন, গ্যাস সরবরাহকারী সংস্থা এবং তেল বিপণন সংস্থাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
এ ব্যবস্থাকে আরও কার্যকর করতে তেল সংস্থাগুলোর পক্ষ থেকে নোডাল অফিসারও নিয়োগ করা হবে। তারা রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত সমস্যা সমাধানে সহায়তা করবেন। পাশাপাশি সাধারণ গ্রাহকেরা সরবরাহ সংক্রান্ত সমস্যা বা অভিযোগ জানাতে হেল্পলাইনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
সঙ্কট পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য উচ্চপর্যায়ের পর্যবেক্ষক কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন রাজ্যের মুখ্য সচিব। কমিটির কাজ হবে রাজ্যের বিভিন্ন জেলায় এলপিজির জোগানের অবস্থা খতিয়ে দেখা এবং প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া।
রাজ্য প্রশাসনের বার্তা স্পষ্ট—অযথা আতঙ্কের কোনও কারণ নেই। জরুরি পরিষেবা থেকে শুরু করে সাধারণ পরিবারের প্রতিটি ক্ষেত্রেই এলপিজি সরবরাহ বজায় রাখতে প্রশাসন প্রস্তুত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top