
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,১২ ই সেপ্টেম্বর : সাত সকালে এলাকায় চাপ চাপ রক্তের দাগ দেখে যথেষ্ট আতঙ্কিত এলাকার মানুষজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ও জীবনতলা থানার সংলগ্ন এলাকা হেদিয়াতে। প্রাথমিক ভাবে এটি মানুষের রক্ত বলেই দাবী স্থানীয়দের। তবে কার রক্ত, কিভাবে এই রক্ত এখানে এলো তা নিয়ে কোন তথ্যই কেউ জানাতে পারছেন না। স্থানীয় স্বপন সরদারের দোকানের সামনে প্রচুর রক্ত পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন সেখানে জড় হয়। পাশের বারান্দায় ও রক্তের ছিটে পড়ে থাকতে দেখা যায়। পাসাপাশি মানুষের পায়ের ছাপ দেখে স্থানীয়দের দাবী এটি মানুষেরই রক্ত। এরপর স্থানিয়রাই এ বিষয়ে পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বাসন্তী ও জীবনতলা উভয় থানার পুলিশ এসেই ঘটনার তদন্ত শুরু করেছে।



















