নিজস্ব সংবাদদাতা ২৭ এপ্রিল ২০২১ উত্তর ২৪পরগণা: গতকাল গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটলো শ্যামনগর ফিডার রোড ও গাঙ্গুলী পাড়া অঞ্চলে।নোয়াপাড়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নীলাঞ্জন রায়ের বাড়ীতে বোমা পরে।

তারপরের বোমাটি পরে ফিডার রোড রাস্তার উপর। অভিযোগ নোয়াপাড়া অঞ্চলের ছাত্র পরিষদের কনভেনার শুভ রঞ্জন সিংয়ের বিরুদ্ধে।নীলাঞ্জন বাবু অভিযোগ তোলে শুভ রঞ্জন সিংহ বিজেপির সঙ্গে আঁতাত করেছে ভোটের সময় শুভ রঞ্জন এর দলবল বিজেপির হয়ে ছাপ্পা মারার কাজ করতো কিন্তু আমরা তা হতে দেয়নি সেই আক্রোশের বোমা মেরেছে আমার বাড়িতে এবং রাস্তায়।অপরদিকে শুভরঞ্জন সিংহ এই কথা অস্বীকার করেছে তার কথায় তার বাড়ির সামনেই বোমা মারা হয়।এই বোমাবাজির ঘটনায় জেরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে নোয়াপাড়া বিধানসভা জুড়ে।
আরো পড়ুন…নিউটাউনের বাজারে অসংখ্য মানুষ মাস্কহীন,গ্রেপ্তার ৮



















