এসআইআরের দ্বিতীয় পর্বে কৌশল ঠিক করতে আজ তৃণমূলের এক লক্ষের বেশি নেতা-কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক

এসআইআরের দ্বিতীয় পর্বে কৌশল ঠিক করতে আজ তৃণমূলের এক লক্ষের বেশি নেতা-কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – নির্বাচন কমিশনের অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর দ্বিতীয় পর্ব নিয়ে রবিবার এক লক্ষের বেশি তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, এসআইআরের প্রথম পর্বে যাঁরা দলের বিএলএ (BLA) হিসেবে কাজ করেছেন, তাঁদের কাছেও অভিষেকের লিখিত বার্তা পৌঁছে যাবে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় দলের পরবর্তী রণকৌশল কী হবে, সেই দিকনির্দেশ দিতেই এই গুরুত্বপূর্ণ বৈঠক বলে মনে করা হচ্ছে।
এর আগেও গত ২৬ ডিসেম্বর দলের কর্মীদের ভূমিকা ও ভোট ম্যানেজারদের সঙ্গে এক দফা ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার বার্তা দিয়েছিলেন তিনি। ফলে আজকের বৈঠকে কর্মীদের উদ্দেশে তিনি কী নির্দেশ দেন, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।
বিধানসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। নতুন বছরের প্রথম দিন থেকেই ‘টিম অভিষেক’কে মাঠে নামানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগের বৈঠকে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অভিষেক। গত শুক্রবার প্রায় ১৫ হাজার নেতা-কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি ‘বাংলার সমর্থনের সংযোগ’ এবং ‘বাংলার সমর্থনে সংলাপ’ কর্মসূচির কথাও ঘোষণা করেন।
এছাড়াও আগামী জানুয়ারি মাস থেকেই শুরু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই যে তৃণমূল কংগ্রেস সংগঠনকে চূড়ান্তভাবে চাঙ্গা করতে চাইছে, তা স্পষ্ট। এই আবহেই আজকের ভার্চুয়াল বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top