
কলকাতা : আরও এক সরকারি হাসপাতালে রোগীর রহস্যমৃত্যু৷উত্তেজনা ছড়াল এসএসকেএম হাসপাতলে৷ সূত্রের খবর, হাসপাতালের একটি ওয়ার্ডের শৌচাগার থেকে এদিন সকালে উদ্ধার হয় এক রোগীর ঝুলন্ত দেহ৷ মৃতের নাম কার্তিক মিস্ত্রি, বাড়ি সোনারপুরে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ আত্মহত্যা নাকি খুন করা হয়েছে তাঁকে, বিষয়টির তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ৷


















