এসএসকে ও এমএসকে সংক্রান্ত বিষয়ে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী

এসএসকে ও এমএসকে সংক্রান্ত বিষয়ে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৯শে জুলাই :আজ সল্টলেক ওকাকুরা ভবনে এসএসকে ও এমএসকে সংক্রান্ত বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ শিক্ষা দফতরের আধিকারিক এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা এসএসকে ও এমএসকে শিক্ষক ও শিক্ষিকারা। আজ সভায় আলোচনার প্রধান বিষয় ছিল এসএসকে ও এমএসকে শিক্ষক ও শিক্ষিকাদের বেতন বৃদ্ধি।

এমএসকে শিক্ষক তপন কুমার মুখোপাধ্যায় বলেন, শিক্ষামন্ত্রী আমাদের প্রতি জেলা থেকে প্রতিনিধিদের ডেকেছিলেন। ৫ টা সংগঠনকে আজ আলোচনা সভায় ডাকা হয়েছিল। এক সপ্তাহ আগে মন্ত্রী আলোচনা সভায় বসার কথা বলেছিলেন। সেই মতো আজ এই আলোচনা সভা। দীর্ঘ ৮ বছর ধরে মন্ত্রী এবং পঞ্চায়েত দফতরের সঙ্গে আলোচনার করার পর আজ আমরা ফলপ্রসূ। এতো দিন আমরা পঞ্চায়েত দফতরের অধীনে ছিলাম। আজ শিক্ষা দফতরের অধীনে আনা হল। বেতন খুব বেশি বাড়ানো নাহলেও শিক্ষা দফতরের অধীনে সরাসরি আনায় আমরা খুশি। এতোদিন এসএসকে শিক্ষকদের বেতন ছিল ৫,৯৫৪ টাকা ছিল তাদের পুরোপুরি ১০ হাজার টাকা বেতন করা হল। এমএসকে শিক্ষকদের বেতন ৮,৯৩০ টাকা ছিল তাদের বেতন ১৩ হাজার টাকা করা হল। মুখ্য সম্প্রচারকদের পুরোপুরি ১৪ হাজার টাকা বেতন করা হল। এছাড়া প্যারা টিজারদের মতো সুযোগ সুবিধা দেওয়া হল। বোনাস,পিএফ সহ প্যারাটিজারদের সুযোগ সুবিধা দেওয়া হবে। ৬৫ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। তবে শিক্ষক হিসেবে নয়। ৬০ বছরের পর মুখ্য সম্প্রচারক বা সহায়িকা হিসাবে কাজ করতে পারবেন। ১ এপ্রিল থেকে বেতন বৃদ্ধি শুরু হবে। এপ্রিল থেকে বকেয়া মেটানো হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top