এসডিওর নির্দেশে বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে অবৈধ গ্যারেজ উচ্ছেদ

এসডিওর নির্দেশে বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে অবৈধ গ্যারেজ উচ্ছেদ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মুর্শিদাবাদ – মুর্শিদাবাদের বহরমপুরে সরকারি জমি দখল করে চলা একটি অবৈধ গ্যারেজ উচ্ছেদ করল বহরমপুর পৌরসভা। বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয় এসডিওর নির্দেশে।
এদিন সকালে বহরমপুরের এসডিও শুভঙ্কর রায় জানান, ওই এলাকায় এক ব্যক্তি অবৈধভাবে সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরে গ্যারেজ চালাচ্ছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দেওয়া হয় এবং জমি ও গ্যারেজ সংক্রান্ত বৈধ নথিপত্র দেখাতে বলা হয়।
তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও বৈধ নথি দেখাতে না পারায় বৃহস্পতিবার প্রশাসনের উদ্যোগে গ্যারেজটি ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানের সময় পৌরসভার কর্মীদের পাশাপাশি প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শহরে সরকারি জমি দখল করে চলা অবৈধ দোকান বা স্থাপনার বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও জারি থাকবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top