
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১৮ ফেব্রুয়ারি, আর একটু হলেই পরীক্ষায় বসা হচ্ছিল না মিলি বার্নওয়ালের। মাধ্যমিকের এ্যাডমির্ট কার্ড বাড়ীতে ভুলে চলে এসেছিল। কার্যত দিশাহারা তখন মিলি ও তার পরিবার সহ টিউশন শিক্ষিকা।মামড়া বাজারের স্বপ্না মার্কেট এলাকার বাসিন্দা মিলি বার্নওয়াল দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের মডার্ন স্কুলের ছাত্রী। এবিএল উচ্চ বিদ্যালয়ে তার সিট পড়েছে। খবর শুনে ত্রাতার ভূমিকা নিল নিউ টাউনশিপ থানার পুলিশ। তড়িঘড়ি কর্তব্যরত পুলিশ আধিকারিক এক সিভিক কর্মীকে মিলির সঙ্গে বাইকে পাঠালেন বাড়ীতে। অবশেষ এ্যাডমিট কার্ড নিয়ে এসে হাসিমুখে পরীক্ষার হলে ঢুকল মিলি। হাঁফ ছেড়ে বাঁচলেন মিলির অভিভাবক সহ টিউশন শিক্ষিকা।
সকলেই প্রশংসায় ভরিয়ে দিলেন নিউ টাউনশিপ থানার পুলিশ আধিকারিকের ভূমিকাকে। পরিবারের সদস্য জানালেন ‘ শুধুমাত্র আজ নিউ টাউনশিপ থানার জন্যই মিলি জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে পারল’। এক ছাত্রীকে এহেন সাহায্য করতে পেরে খুশী পুলিশ আধিকারিকগনও।



















