৩ জানুয়ারি, কয়েক সপ্তাহ ধরে দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার একাংশ। ১ কোটি একর জমি ধ্বংস হয়ে গিয়েছে আগুনে।এখনও মানুষ স্বাভাবিকভাবে নিশ্বাস নিতে পারছেন না সেখানে।গৃহহারা মানুষ এখন আশ্রয় নিয়েছে দোকানে।বাড়ি ছেড়ে সমুদ্র সৈকতেও আশ্রয় নিতে হয়েছে অনেককে। ৪০০০ মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। শহর জুড়ে এমার্জেন্সি সাইরেন বাজানো হচ্ছে সেদিন থেকেই।প্রশাসনের ক্রমাগত প্রচেষ্টা সত্ত্বেও দাবানল নিয়ন্ত্রণে আসার বদলে বেড়েই চলেছিল সেই আগুন। হাওয়ার দাপট এতটাই বেশি, উল্টে যায় ট্রাক। আর তাতেই প্রাণ হারিয়েছেন এক দমকলকর্মী।
জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার চারটি প্রদেশে দাবানলের ধ্বংসলীলা সবচেয়ে বেশি।তার মধ্যে অন্যতম ভিক্টোরিয়া। সেখানে প্রবল হাওয়ায় আগুন দ্রুত ছড়াচ্ছে বলে পর্যটক ও স্থানীয়দের অন্যত্র সরানোর নির্দেশ জারি হয়েছে।
সাম্প্রতিক শোনা গেল এক অসহায় নারীর কথা, তাঁর চোখের সামনে পুড়ে যাচ্ছে সমস্ত সম্পদ। ভীত সন্ত্রস্ত ওই মহিলা প্রানপনে আগুন নেভানোর প্রচেষ্টা করে চলেছেন।
কিন্তু আগুন এতটাই বেশি যে তার এই চেষ্টা খুবই নগন্য হয়ে দাঁড়ায়।এ যেন প্রকৃতি মায়ের ভীষণ রোষের সাথে মানুষের বাঁচার লড়াই।নিঃসঙ্গ এই ভদ্রমহিলার মরণাপন্ন লড়াই সোশ্যাল মিডিয়াতে আসতেই শিউরে উঠেছেন সকলে।



















