
লন্ডন: ফলাফল যাইহোক, রোববার ক্রিকেট মক্কা দেখবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। স্বভাবতই নয়া ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রহর গুনছে অভিজাত লর্ডস। ১৯৭৫ ক্রিকেটের মেগা ইভেন্ট সূচনার পর থেকে একাধিকবার ফাইনাল খেললেও অধরা মাধুরী ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের। তাই রবিবাসরীয় লর্ডসের ব্যালকনিতে একদল যখন প্রথমবারের জন্য ট্রফি হাতে তুলবে, অন্যদলকে তখন অপেক্ষা করতে হবে আরও চার বছরের।


















