নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,১৩ই আগস্ট :দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার জয়গোপাল পুর গ্রামে জ্যোতিষ পুর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রীর। মৃত ছাত্রীর নাম রিমি মন্ডল( ১৩) বছর । অভিযোগ গতকাল রাতে নিজের বাড়িতে ঘুমাচ্ছিল রিমি। গভীর রাতে তাকে একটি কালাচ সাপ কামরায় তাঁর পায়ে।সাপের কামড়ে ঘুম ভেঙে চিৎকার করে ওঠে রিমি।অভিযোগ পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে নিয়ে যায় পাশের গ্রামে একটি ওঝার কাছে ।সেখানে ওষুধ খাইয়ে প্রায় দুঘন্টা ধরে চলে ঝাড়ফুঁক।

অবশেষে ধীরেধীরে অবস্থার অবনতি হলে তাকে সকালে বাসন্তী গ্রামীন হাসপাতাল এ নিয়ে আসা হয়।সেখানে থেকে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।অবশেষে ক্যানিং হাসপাতালে ওই ছাত্রীটির মৃত্যু হয়। এই ঘটনায় পরিবার ক্যানিং মহকুমা হাসপাতালে কান্নায় ভেঙে পরে।
বাইট চিকিৎসক সমরেন্দ্র নাথ রায়, যুক্তিবাদী সংস্কৃতি সংস্থার সদস্য বিমল কৃষ্ণ মন্ডল, ছাত্রী টির কাকীমা ও জেঠিমা।



















