ওভারটেক করতে গিয়ে ট্রাকের সামনে পড়ে ঘটনাস্থলে মৃত্যু বাইক আরোহীর

ওভারটেক করতে গিয়ে ট্রাকের সামনে পড়ে ঘটনাস্থলে মৃত্যু বাইক আরোহীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,১২ ই অক্টোবর:ওভারটেক করতে গিয়ে ট্রাকের সামনে পড়ে ঘটনাস্থলে মৃত্যু বাইক আরোহী যুবকের।ঘটনাটি ঘটে শনিবার সকাল আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার সুড়েরহাট এলাকায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্যসড়কে।পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়,মৃত যুবকের নাম রাধিকা ডগরা(২৭),আদি বাড়ি গড়বেতার আমশোলে বর্তমানে চন্দ্রকোনা পৌরসভার ৭ নং ওয়ার্ড বোনা এলাকায় বসবাস করতো মৃত যুবক।চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালে পাঠায়।দূর্ঘটনার জেরে বেশকিছুক্ষন যানজটের সৃষ্টি হয় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে,পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কথায়,মৃত যুবক বাইকে করে চন্দ্রকোনা থেকে ক্ষীরপাইয়ের দিকে যাচ্ছিলো,বাইকের সামনেই একটি বাসও একই রুটে যাচ্ছিলো সেসময়ই উল্টোদিক থেকে একটি ট্রাক চলে এলে বাইক আরোহী বাস ও ট্রাকের মাঝে পড়ে ওভারটেক করতে গিয়ে বাসে ধাক্কা লেগে উল্টোদিকে আসা ট্রাকের সামনে ধাক্কা লেগে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। পরিবার সূত্রে জানা যায় মৃত যুবক এক বিস্কুট কোম্পানির সেলসের কাজে যুক্ত ছিলো। মর্মান্তিক এই পথ দূর্ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top