
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১০ জুলাইঃ-▪ একটি ওষুধের দোকানে চুরি যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির তিনবাত্তি মোড় সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, দোকান মালিকের নাম অনুজ রায়। শুক্রবার সকালে স্থানীয় এক ব্যবসায়ী তার দোকান খুলতে গিয়ে দেখে অনুজ বাবুর দোকানের সাটার ভাঙা। এরপর অনুজ বাবুকে খবর দেওয়া হলে তিনি তড়িঘড়ি ছুটে আসেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে এনজিপি থানায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এনজিপি থানার পুলিশ।অনুজ বাবু জানান, খবর পেয়ে তিনি দোকানে এসে দেখেন দোকানের সাটার ভাঙা। ক্যাশ বাক্সে আনুমানিক ৪০ হাজার টাকা ছিল তাও খোয়া গেছে।



















