কংগ্রেসের পক্ষ থেকে সিভিক পুলিশদের সম্বর্ধনা জ্ঞাপন

কংগ্রেসের পক্ষ থেকে সিভিক পুলিশদের সম্বর্ধনা জ্ঞাপন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ৫ মে, লকডাউনে গৃহবন্দি এখন সকল দেশবাসী।তবু কিছু অসচেতন নাগরিক বিনা কারণে বাড়ির বাইরে বেরোচ্ছে।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাই প্রতিটি এলাকায় টহল দিচ্ছে পুলিশ।নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা আমাদের জন্য দিন-রাত পরিশ্রম করছে।এদিন বহরমপুর টাউন কংগ্রেস সভাপতি নাড়ু গোপাল মুখার্জীর নেতৃত্বে আজ সিভিক পুলিশ ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হল।

পুলিশ মানুষের পাশে যেভাবে দাঁড়িয়ে এবং দরকারে পরিষেবা দিয়ে চলেছে, নিজের কথা না ভেবে সাধারণ মানুষের জন্য যে লড়াই করে যাচ্ছে, আজ তাই সিভিক পুলিশদেরকে গোলাপ ফুলের তোরা দিয়ে সম্মানিত করা হল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top