
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ,৩০ শে মার্চ :আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে কংগ্রেসের প্রচার থেকে কার্যত ‘ভ্যানিশ’ সোনিয়া গান্ধী। সম্প্রতি এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সীর সমর্থনে রায়গঞ্জ শহর তথা লোকসভা কেন্দ্র জুড়েই কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী ও দলের সর্বভারতীয় নেতাদের ছবিসহ প্রচুর ফ্লেক্স ও ব্যানার লাগানো হয়েছে। তার কোনওটিতেই সোনিয়া গান্ধীর ছবি নেই। তার পরিবর্তে প্রিয়াংকা গান্ধীর ছবি লাগানো হয়েছে। এই কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে প্রিয়াংকা গান্ধীকে এনে জনসভা করানোর ব্যাপারে চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে কটাক্ষ করলেও কংগ্রেসের পক্ষ থেকে নিজেদের মতো করে যুক্তি দেওয়া হয়েছে। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলা দীর্ঘদিন থেকেই রাজনৈতিক মহলে কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত। বর্তমানে রায়গঞ্জ ও কালিয়াগঞ্জের বিধায়ক ছাড়া আর কোনও জনপ্রতিনিধিই কংগ্রেসের দখলে নেই। এতদিন পর্যন্ত এই জেলায় পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা ও লোকসভা নির্বাচনের প্রচারপর্বে কংগ্রেসের ফ্লেক্স ও ফেস্টুনে সংশ্লীষ্ট প্রার্থীর ছবির সাথে সোনিয়া গান্ধী ও প্রিয়রঞ্জন দাসমুন্সীর ছবি দেখা যেতো। বামফ্রন্টের সাথে আসন সমঝোতা নিয়ে দীর্ঘ টালবাহানার পরে কংগ্রেস এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নেয়। প্রার্থীর নাম ঘোষনাতে দেরী হওয়ায় প্রচারের ক্ষেত্রে দলের পক্ষ থেকে ফ্লেক্স,ফেস্টুন ও ব্যানারের উপড়ে জোড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি রায়গঞ্জ শহরসহ গোটা লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে একাধিক ফ্লেক্স লাগানো হয়। সেখানে দলীয় প্রার্থীর ছবির সাথে প্রিয়রঞ্জন দাসমুন্সি, রাহুল গান্ধী ও প্রিয়াংকা গান্ধীর ছবি থাকতে দেখা গিয়েছে। সোনিয়া গান্ধীর ছবি কার্যত নেই ওই ফ্লেক্সগুলিতে।বিষয়টি নিয়ে সাধারন মানুষের মধ্যে জোড় চর্চা শুরু হয়েছে। প্রিয়রঞ্জন দাসমুন্সির সাথে এই জেলার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। রাহূল গান্ধী দলের সর্বভারতীয় সভাপতি, দীপা দাসমুন্সী এই কেন্দ্রের দলীয় প্রার্থী। সম্প্রতি প্রিয়াংকা গান্ধী সক্রিয়ভাবে প্রচারে অংশ নেওয়ার পরে দলের কর্মী, সমর্থকরা ব্যাপকভাবে উজ্জীবিত হয়েছে। এছাড়া তিনি কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে রয়েছেন বলে প্রচারে ফ্লেক্সে তাদের ছবি রাখা হয়েছে জানা গিয়েছে জেলা কংগ্রেসসূত্রে।
এব্যাপারে প্রশ্ন করলে কংগ্রেসের জেলা সম্পাদক পবিত্র চন্দ জানিয়েছেন, প্রিয়রঞ্জন দাসমূন্সী জেলার মানচিত্রেটাকে গোটা দেশে তুলে ধরেছিলেন তাই তার ছবি লাগানো হয়েছে। দীপা দাসমূন্সী এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তাছাড়া এই জেলার জন্য প্রিয়রঞ্জন দাসমূন্সী সাথে তারও অবদান আছে এই জেলার জন্য। পাশাপাশি পবিত্রবাবু আরও বলেন, রাহুল গান্ধী সর্ব ভারতীয় সভাপতি ও প্রিয়াঙ্কা গান্ধী সাধারন সম্পাদক তার জন্যই তাদের ছবি বাধ্যতা মুলক। দলের থেকে বলা হয়েছে যেসব ব্যানার থাকবে সেই সব ব্যানারে তাদের ছবি রাখা হবে। এছাড়াও সোনিয়া গান্ধীর ছবি অনেকে রাখছেন। রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে লড়াইটা করছে মোদির দুর্নিতীর নিয়ে তাই সব জায়গায় রাহুল গান্ধীর ছবিটা রাখা হয়েছে সর্ব ভারতীয় সভাপতি হিসেবে। আগে কংগ্রেস দলের সর্ব ভারতীয় সভাপতি ছিলেন সোনিয়া গান্ধী সে জন্য আগে তার ছবি রাখা হত। এখন যেহেতু রাহুল গান্ধী সর্ব ভারতীয় সভাপতি তার জন্যই রাহুল গান্ধীর ছবি রাখা হয়েছে সাথে প্রিয়াঙ্কা গান্ধী সাধারন সম্পাদক তাই তারও ছবি রাখা হয়েছে বলে জানান পবিত্রবাবু।



















