কংগ্রেস পার্টি অফিস ভাঙচুর করে পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কংগ্রেস পার্টি অফিস ভাঙচুর করে পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বনগাঁ,২০ শে জুলাই : কংগ্রেস পার্টি অফিস ভাঙচুর করে পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
বিভিন্ন সরকারি প্রকল্পের কাজে প্রচুর ‘কাটমানি’ খেয়েছে প্রধান , অভিযোগ এনে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার লাগায় কংগ্রেস। তার ২৪ ঘণ্টার ব্যাবধানে আয়নাল মণ্ডল নামে ১কংগ্রেস পঞ্চায়েত সদস্য কে মারধর করে পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।ঘটনাটি বাগদা থানার মালিপোতা পঞ্চায়েত এলাকায় ৷ আহত পঞ্চায়েত সদস্যকে বাগদা হাসপাতালে চিকিৎসা করান হয় । ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ কংগ্রেসের অভিযোগ, প্রধানের স্বামী ও তার দলবল তাদের পার্টি অফিস ভাঙচুর করে, ইন্দিরাগান্ধীর মূর্তি ভেঙে দেয় । ও দলীয় কার্যালয় থাকা এক পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধর করে৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top