কনকনে ঠান্ডায় জবুথবু দেশ, রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন ৭ ডিগ্রি, ১০ জেলায় শৈত্যপ্রবাহ

কনকনে ঠান্ডায় জবুথবু দেশ, রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন ৭ ডিগ্রি, ১০ জেলায় শৈত্যপ্রবাহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা দেশ। মঙ্গলবার চলতি শীতের মরশুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো ঠান্ডায় স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার উত্তরাঞ্চলের জেলা রাজশাহীতে চলতি মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছিল। মঙ্গলবার সেই রেকর্ড ভেঙে আরও নেমে গিয়েছে পারদ।
রাজশাহী ছাড়াও দেশের মোট ১০টি জেলায় বর্তমানে শৈত্যপ্রবাহ বইছে। একাধিক জেলায় কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার দাপটে সকাল থেকেই ভোগান্তি বাড়ছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের প্রকোপ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।
তবে দেশের সার্বিক তাপমাত্রা কমলেও রাজধানী ঢাকায় তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবুও ভোর ও রাতের দিকে শীতের দাপট রাজধানীতেও স্পষ্ট।
আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ফলে শীতজনিত দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top