
নিজস্ব সংবাদদাতা,পাঁশকুড়া,৯ ই জুলাই :কবরস্থানের পাশ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবতীর অর্ধনগ্ন দগ্ধ মৃতদেহ। স্থানীয়দের অনুমান ধর্ষণের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে খুন করা হয়েছে তাকে। ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের শুরানানকার এলাকায়।পাঁশকুড়া থানার পুলিশ ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ।



















