কমাতে হবে ফি,কলেজ গেটে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

কমাতে হবে ফি,কলেজ গেটে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১৯ই আগস্ট : ফি বৃদ্ধির প্রতিবাদে কলেজ গেটের সামনে বিদ্যাসাগর কলেজের পড়ুয়াদের বিক্ষোভ। ঘটনার জেরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় কলেজ চত্বরে।একাধিক পড়ুয়াদের অভিযোগ, অন্যান্য কলেজের তুলনায় বিদ্যাসাগর কলেজের সমস্ত বিষয়ে ফি অনেক বেশি।

এক পড়ুয়ার কথা অনুসারে, বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত জেলার অন্যান্য কলেজে ভর্তির ফি‌ ও পরীক্ষার ফি নেওয়া হয় ৬৫০ টাকা। সেখানে সিউড়ি বিদ্যাসাগরের​ কলেজের ১০৫০ টাকা, কলেজের লাইব্রেরিতে নেই বই, সব দিন খোলা থাকে না লাইব্রেরি, ছাত্র-ছাত্রীদের সাথে ভালো ব্যবহার করে না কলেজের একাধিক কর্মী। তারই প্রতিবাদে সোমবার সকালে কলেজের প্রবেশদ্বারের সামনে বসে বিক্ষোভ দেখান ছাত্র ছাত্রীরা।বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেই ছাত্র-ছাত্রীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top