নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৩ জানুয়ারি, পশ্চিম বর্ধমান জেলাশাসকের দপ্তরের বাইরে শুক্রবার ভোর থেকে ভারতীয় মজদুর সংঘ ধরনা অবস্থান করল। আজ দুপুরে বেশ কয়েক দফা দাবি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে অবস্থান করে ভারতীয় মজদুর সংঘ।
তাঁদের দাবিগুলোর মধ্যে অন্যতম হল প্রতিদিনের বেতনভোগী কর্মী আউটসোর্স কর্মীদের অবিলম্বে স্থায়ী করতে হবে। সরকারি ও বেসরকারি ক্ষেত্রসমূহে শিল্পের বেসরকারিকরণ বিলগ্নীকরণ থেকে বিরত থাকতে হবে। সরাসরি বিদেশি বিনিয়োগ বন্ধ করতে হবে। শিল্প বিষয়ক কোড বিল আনতে হবে। অন্যান্য শিল্প বিরোধী বিধানগুলো কে সরাতে হবে। পুরানো পেনশন স্কিম চালু করতে হবে। এইরূপ বেশ কয়েকটি দাবি নিয়ে এদিনের অবস্থান হয়।



















