
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৯ এপ্রিল, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ ত্রাণ তহবিলে করোনা মোকাবিলার জন্য তুলে দেওয়া হল ৫ লক্ষ টাকার চেক। বক্কেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে যে সমস্ত কর্মীরা কাজ করেন তাদের প্রত্যেকের একদিনের বেতন থেকে টাকা তুলে দেওয়া হল।
এদিন বীরভূম জেলা পরিষদে বীরভূমের জেলাশাসক মৌমিতা গদারা এর হাতে তুলে দেওয়া হল অর্থ। এখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ এই অর্থ তুলে দিলেন বক্কেশ্বর তাপবিদ্যুৎ-এর জেনারেল ম্যানেজার।



















