করণ জোহরের পার্টিতে ‘নেশাগ্রস্থ’ একঝাঁক তারকা, ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

করণ জোহরের পার্টিতে ‘নেশাগ্রস্থ’ একঝাঁক তারকা, ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বন্ধুদের জন্য বাড়িতে ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন পরিচালক করণ জোহর। দীপিকা পাড়ুকোন থেকে রণবীর কাপুর, ভিকি কৌশল থেকে বরুণ ধাওয়ান, বলিউডের একঝাঁক তারকা হাজির সেই পার্টিতে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেলেবদের এমন পার্টি প্রকাশ্যে আসতেই করণকে একহাত নিয়েছেন শিরোমণি আকালি দলের বিধায়ক মজিন্দর শিরসা।
বিধায়কের দাবি, নেটদুনিয়ায় করণ জোহর যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে প্রথমসারির সেলেবরা সকলেই নেশাগ্রস্থ। বলিউডের এই তারকারা প্রত্যেকেই পাবলিক ফিগার। তাই তাঁদের এমন নেশাগ্রস্থ অবস্থায় ক্যামেরার সামনে আসা উচিত নয় বলে দাবি তাঁর।
ভিডিওটি নিয়ে নেটিজেনদের অনেকের দাবি, “দেখে মনে হচ্ছে সামান্য একটা মদের পার্টি।” অনেকে আবার বিধায়কের সুরে সুর মিলিয়ে সেলেবদের নিন্দা করেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top