করনাযুদ্ধে জয়লাভ করে নতুন জীবন শুরু, বাড়ি ফিরলেন চাপড়ার বাসিন্দা

করনাযুদ্ধে জয়লাভ করে নতুন জীবন শুরু, বাড়ি ফিরলেন চাপড়ার বাসিন্দা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ২৯ এপ্রিল, কলকাতা পোর্ট ট্রাস্টে কর্মরত নদিয়া জেলা চাপড়া চারতলার বাসিন্দা মুস্তাকিম মন্ডল করোনা যুদ্ধে জয়লাভের নবজীবন লাভ করলেন।গত ২ এপ্রিল জ্বর সংক্রান্ত অসুস্থতা নিয়ে ভর্তি হন কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত গ্লোকাল হাসপাতালে।সঠিক চিকিৎসার জেরে সুস্থ হয়ে উঠলেন তিনি।

এদিন সম্পূর্ণ সুস্থ হয়ে চাপড়ায় তার নিজ বাসভবনে পৌঁছান সরকারি তত্ত্বাবধানে। বিডিও, স্থানীয় থানার ওসি, জেলা স্বাস্থ্য ভবনের আধিকারিক প্রত্যেকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে, পাশে থাকার সাহস যোগানের মাধ্যমে বাড়ি পৌঁছে দেন তাঁকে। অন্যদিকে মুস্তাকিম বাবুকে অভিনন্দন জানালেন স্বাস্থ্য কর্মীরাও। “আল্লাহর দূত” বলে আখ্যায়িত করেন তারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top