করাচিতে বোমা বিস্ফোরণের মাঝেও গান, মৃত্যুমুখ থেকে ফেরা—সোনু নিগমের ভয়াবহ অভিজ্ঞতা

করাচিতে বোমা বিস্ফোরণের মাঝেও গান, মৃত্যুমুখ থেকে ফেরা—সোনু নিগমের ভয়াবহ অভিজ্ঞতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – পাকিস্তানের করাচি শহরে অনুষ্ঠান করতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল জনপ্রিয় গায়ক Sonu Nigam-কে। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে সেই ঘটনার কথা স্মরণ করেছেন তিনি। ২০০৪ সালের ১০ মার্চ করাচিতে একটি লাইভ কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন সোনু। অনুষ্ঠান শুরু হওয়ার আগে পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল, ভক্তদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
কিন্তু আচমকাই অনুষ্ঠানস্থলের আশপাশে ঘটে যায় ভয়াবহ বোমা বিস্ফোরণ। গোটা এলাকা কেঁপে ওঠে, প্রাণ হারান বেশ কয়েকজন মানুষ। পরিস্থিতি মুহূর্তে আতঙ্কজনক হয়ে ওঠে। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন গায়কও। তবে সেই চরম পরিস্থিতিতেও অনুষ্ঠান বন্ধ হয়নি।
দর্শকদের সাহস এবং শিল্পীর পেশাদারিত্ব মিলিয়ে মঞ্চে ফিরে আসেন সোনু নিগম। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, “এই সন্ধ্যায় আমি আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব, আপনাদের তাড়া নেই তো?” উত্তরে হলজুড়ে করতালিতে সাড়া দেন উপস্থিত শ্রোতারা। এরপর স্বাভাবিকভাবেই চলতে থাকে অনুষ্ঠান।
সেদিন তিনি ‘সুরজ হুয়া মধ্যম’-সহ একাধিক জনপ্রিয় গান পরিবেশন করেন, আর দর্শকরাও গলা মিলিয়ে সেই মুহূর্তকে স্মরণীয় করে তোলেন। এই ঘটনাকে ঘিরে এক পাকিস্তানি অনুরাগীর শেয়ার করা ভিডিও সম্প্রতি আবার সামনে আসে, যা নিজেও ভাগ করে নেন গায়ক।
অনুষ্ঠানের আয়োজক ফারকান সিদ্দীকী জানিয়েছেন, এই ঘটনার পর প্রতি বছর সোনু নিগম ১০ এপ্রিল একটি বার্তা পাঠাতেন। সেখানে তিনি উল্লেখ করতেন, “আমরা সেদিন একসঙ্গে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলাম। হামলা হয়েছিল ঠিকই, কিন্তু আমাকে বাঁচিয়েছিলেন পাকিস্তানের মানুষই।”
বর্তমান সময়ে ভারত-পাকিস্তান সম্পর্ক যখন তলানিতে, তখন এই মানবিক অভিজ্ঞতা এবং সীমান্ত পেরিয়ে মানুষের সংযোগের বার্তা বিশেষ তাৎপর্য বহন করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top