করোনাকে জয় করে ঘরে ফিরলেন সদ্যোজাত সন্তানকে কোলে করে তার মা

করোনাকে জয় করে ঘরে ফিরলেন সদ্যোজাত সন্তানকে কোলে করে তার মা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ১৪ মে, কলকাতার হাসপাতালে সন্তানের জন্ম দিতে গিয়ে করোনা সংক্রমনের শিকার হয়েছিলেন ভাঙড়ের বামনঘাটা এলাকার এক প্রসূতি মা।গত ২৯ এপ্রিল বছর চব্বিশের ওই প্রসূতি মহিলাকে নীলরতন সরকার মেডিকেল কলেজে ভর্তি করেন তাঁর পরিবার।পরদিন তিনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন।তখন তাঁর শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দেয়।লালারস পরীক্ষা করলে কোভিড ১৯ পজিটিভ পাওয়া যায়।

সেই ঘটনার পর ওই প্রসূতি মা ও তাঁর সদ্যোজাত সন্তানকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।তিনি সম্পূর্ণ সুস্থ হওয়ায় চোদ্দ দিন পর বুধবার তাকে হাসাপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।এদিন এলাকায় ফিরতেই তাঁকে ফুল, মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান ওই এলাকার পঞ্চায়েত প্রধান অমরেশ মণ্ডল, লেদার কমপ্লেক্স থানার বড়বাবু স্বরুপকান্তি পাহাড়ি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top