নিজস্ব সংবাদদাতা ২৫এপ্রিল ২০২১ কাজল সিনহা আমার রাজনৈতিক প্রতিপক্ষ ছিল কিন্তু ও আমার পারিবারিক বন্ধুও ছিলো। আমি স্বজন হারানোর ব্যথা অনুভব করছি”তৃণমূল প্রার্থী কাজল সিনহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন খড়দহ বিধানসভার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।
রবিবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় খড়দহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল সিনহার । সেই খবর পেয়ে ভেঙ্গে পরেন বিজেপি প্রার্থী শীল ভদ্র দত্ত। তিনি এদিন বলেন “কাজল সিনহা আমাদের দীর্ঘ দিনের বন্ধু ছিলো আমরা দীর্ঘ পথ এক সাথে হেঁটেছি। রাজনীতির বাইরে বেরিয়ে আমরা ব্যাক্তিগত জীবনে খুব ভালো বন্ধু ছিলাম তাই ওকে হারানো আমার কাছে স্বজন হারানোর কষ্ট দিচ্ছে।”
আরও পড়ুন…আচমকা সাসপেনশন নোটিশ দিয়ে মিল বন্ধ করে দেওয়ায় ব্যাপক উত্তেজনা ভাটপাড়ায়



















