
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৮ মার্চ, রাজ্যে প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন দক্ষিন দমদম পুরসভার অন্তর্গত যুগিপাড়ার ৫৭ বছর বয়সী এক বাসিন্দা। তারপর থেকেই দক্ষিণ দমদমে যাতে করোনার প্রকোপ বাড়তে না পারে তার জন্য উদ্যোগী হল দক্ষিণ দমদম পৌরসভা।
আজ দক্ষিণ দমদম পৌরসভার স্বাস্থ্য ও জনস্বাস্থ্য দপ্তরের তরফ থেকে দক্ষিণ দমদম পৌরসভার বিস্তীর্ণ অঞ্চলে রাস্তা জীবাণুমুক্ত করার কাজ শুরু হল। কীটনাশক ও ব্লিচং মেশানো জলের দিয়ে এলাকার প্রধান সড়ক গুলি জীবাণুমুক্ত করার কাজ শুরু হল। দক্ষিণ দমদম পৌরসভার জনস্বাস্থ্য বিভাগের সিআইসি দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য দপ্তরের সিআইসি গোপা পান্ডে দক্ষিণ দমদমের সমস্ত রাস্তা গুলি জীবাণুমুক্ত করার কাজ করলেন। অন্যদিকে দক্ষিণ দমদম পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানস রঞ্জন রায় তার পুরসভা থেকে প্রাপ্ত তিন মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন এবং তার ওয়ার্ডের সমস্ত মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরন করলেন।



















