করোনার জেরে দেগঙ্গার বাসন্তী পূজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিভিন্ন পূজা কমিটি

করোনার জেরে দেগঙ্গার বাসন্তী পূজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিভিন্ন পূজা কমিটি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২৮ মার্চ, দেগঙ্গার বেড়াচাঁপায় বাসন্তী পূজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিভিন্ন পূজা কমিটি।খুলে ফেলা চলছে মণ্ডপের কারুকার্য থেকে আলোকসজ্জা ও মাইক। এই সিদ্ধন্তের সাধুবাদ জানিয়েছেন জেলা পুলিশ প্রশাসন।

প্রশাসন সুত্রে জানা গিয়েছে, বেড়াচাঁপা জুড়ে বিভিন্ন এলাকায় বাসন্তী পূজার আরাধনায় মাতেন মানুষ। বেড়াচাঁপায় শারদীয়া উৎসবের মতো বাসন্তী পূজার উৎসবে মেতে ওঠেন এলাকার হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন। সাতটি ক্লাবে লক্ষাধিক টাকা বাজেটের পূজা হয়। ছয়দিন ধরে চলা এই উৎসব ঘিরে মেলা বসে। প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমিয়ে থাকেন। এ বছর করোনা আতঙ্ক ছড়িয়ে গোটা বিশ্ব জুড়ে।দেশ জুড়ে চলছে লক ডাউন। মানুষকে বাঁচাতে এবছর পূজা বন্ধ রেখেছে সমস্ত পূজা কমিটি। পূজা কমিটি গুলো সিদ্ধান্ত নিয়েছে পূজার কটা দিন এলাকার দূঃস্থ মানুষের মধ্যে দেওয়া হবে চাল, আলু, ডাল।তিনদিন পূজার আগে বেশ কিছু মণ্ডপের খুলে ফেলা দেখে মন খারাপ এলাকার মানুষের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top