
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ১ মে, মৃত বাজ পাখির শরীরে করোনা ভাইরাস আছে ভেবে আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। আকাশ থেকে হঠাৎ বাজ পাখি মাটিতে পরে মৃত্যু হওয়ায় করোনা আতঙ্কে পূর্ব বর্ধমানের কালনার ধর্মডাঙ্গা গ্রামের মানুষ। ভয়ে কেউ মৃত বাজ পাখিকে সেখান থেকে সরাচ্ছেন না। তারপর খবর দেওয়া হয় স্থানীয় হাট কালনা গ্রাম পঞ্চায়েতকে।
সকালে বাড়ির উঠোনে কয়েকজন মহিলা বিড়ি বাঁধ ছিলেন। তখনই হঠাৎ করে আকাশ থেকে উড়তে থাকা বাজ পাখি বাড়ির উঠোনে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলে, পাখিটি ছটফট করতে করতে মুখ থেকে লালা পড়তে থাকে কয়েক মিনিটের মধ্যে ঐ বাজপাখির মৃত্যু হয়। অনেকেই মনে করেছেন, বাজ পাখিটির করণাতে মৃত্যু হয়েছে পাখির। গ্রামবাসীদের দাবি, এমন ভাবে বাজ পাখির মৃত্যু কেউ কোনোদিন দেখেনি তারা, তাই তারা পাখিটির মৃত্যুতে করোনা ভাইরাসকেই দায়ী করছেন গ্রামবাসীরা।



















