করোনার থাবা থেকে বাদ গেলেন না সেনারাও, করোনা ভাইরাসে আক্রান্ত ২০ জন ভারতীয় নৌসেনা

করোনার থাবা থেকে বাদ গেলেন না সেনারাও, করোনা ভাইরাসে আক্রান্ত ২০ জন ভারতীয় নৌসেনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৮ এপ্রিল, কিছুদিন আগেই ভারতীয় সেনাবাহিনীর কয়েকজন সেনা করোনাভাইরাস আক্রান্ত বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছিল। যদিও সেনা সূত্রে সংবাদমাধ্যমকে জানানো হয় যে সেনারা সেই আক্রমণ সামলেছিলেন স্রেফ তাদের নিয়ম-শৃঙ্খলার গন্ডিতে আবদ্ধ থেকে চিকিৎসা চালিয়ে রোগমুক্ত হয়েছেন।

প্রসঙ্গত কেন্দ্র ও রাজ্য সরকার, এমনকি রোগ বিশেষজ্ঞরা প্রতিদিন প্রতিমুহূর্তে দেশের সাধারণ মানুষকে একটাই বার্তা দিচ্ছেন যে মারণরোগ করোনা থেকে বাঁচার রাস্তা তিনটি – পরীক্ষা, রোগ নির্ণয় ও পৃথকীকরণ। এদিকে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, মুম্বাই শাখায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০জন ভারতীয় নৌসেনাকর্মী। যদিও তাঁরা কেউই সরাসরি সেনাবাহিনীর সাথে প্রত্যক্ষভাবে যুক্ত নন। তাঁরা সকলেই নৌসেনা বিভাগের প্রশাসনিক বিভাগের কর্মী। স্বভাবতই আক্রান্তদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মুম্বাইয়েরই সেনা চিকিৎসা কেন্দ্র INHS-ASWINI’র আইসোলেশন-এ। চলছে চিকিৎসা। অন্যদিকে বিভাগটিতে স্যানিটাইজেশন-এর ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর

সূত্রের আরোও খবর, নৌসেনা বিভাগের সমস্ত কর্মীদের থার্মাল গানের সাহায্যে পরীক্ষা করা হচ্ছে। জানা গেছে, আক্রান্ত কর্মীরা ভারতীয় নৌসেনা বিভাগের INS-ANGRE-এ কর্মরত। এটি মুম্বাইয়ে অবস্থিত একটি নৌসেনা ঘাঁটি, কোনও যুদ্ধ জাহাজ নয়। এখানে কর্মরতরা যুদ্ধজাহাজ, সাবমেরিন প্রকৃতির ওপর নজরদারি চালান বা প্রশাসনিক কাজকর্ম করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top