করোনা আক্রান্ত কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র” স্থিতিশীল”

করোনা আক্রান্ত কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র” স্থিতিশীল”

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ২৪ এপ্রিল ২০২১: দফায় কামারহাটিতে ভোটগ্রহণ হয়েছিল। স্বাভাবিক ভাবেই ভোটের সময় কামারহাটির বিভিন্ন বুথে ঘুরেছিলেন ওই আসনের তৃণমূল প্রার্থী মদন মিত্র।

ভোট শেষ হওয়ার আগেই অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি হন তিনি।সেখানে করোনা পরীক্ষা হলে তার রিপোর্ট পজিটিভ আসে।তবে এখন বিপন্মুক্ত নাহলেও আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়েছেন চিকিৎসকরা।ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে তাঁকে আপাতত জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে ৷ আপাতত অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন করোনা আক্রান্ত মদন মিত্র ৷রাজনৈতিক মতভেদ ভুলে সকলেই সোশ্যাল মিডিয়ায় তাকে সুস্থতা কামনা করে নানান টুইট করেছেন।তার শরীর খারাপের কথা জানতে পেরেই বাম সমর্থক অভিনেত্রী শ্রীলেখা মিত্র একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন,” মদনদা সেরে উঠুন। খেলতে হবে আরও অনেকদিন। রাজনৈতিক মতপার্থক্য থাকবেই। তবুও চাইব সেরে উঠুন।’

আরো পড়ুন…সাধ্যের নাগালে থেকে করোনার জীবাণু চিরতরে নির্মূলের সমাধান দিলেন আইআইটি-র এক দল গবেষক

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top