করোনা আক্রান্ত ব্যক্তিদের সৎকারের ব্যাবস্থা করতে বাধা দিল গ্রামবাসীরা

করোনা আক্রান্ত ব্যক্তিদের সৎকারের ব্যাবস্থা করতে বাধা দিল গ্রামবাসীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ১ মে, নবদ্বীপের পর ধুবুলিয়া করোনা সন্দেহে মৃতদের সৎকারের ব্যাবস্থা করতে গিয়ে বাধা পেল প্রশাসন। নবদ্বীপ শ্মশানে বাধা পাওয়ার পর নতুন ঠিকানায় মৃতদেহ সৎকার জন্য জায়গা নির্দিষ্ট করতে গিয়েছিল প্রশাসনের কর্মকর্তারা। সেখানেও বাধাপ্রাপ্ত হয়ে বিক্ষোভের মুখে পরতে হয় তাঁদের। নদীয়ার ধুবুলিয়া থানার মায়াকোল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করার ভাবনা চিন্তা করে নদীয়া জেলা প্রশাসন। নবদ্বীপের বাধা পাওয়ার পর কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় পরিদর্শন করা হয়। অবশেষে ময়াকোল এলাকার নির্জন জায়গায় সৎকারের করার সিদ্ধান্ত নেন তাঁরা। সেইমতো ব্যবস্থাপনা শুরু হয়েছিল। সাধারণ মানুষ প্রশাসনের কর্মব্যস্ততা দেখে সন্দেহ প্রকাশ করে।

বৃহস্পতিবার বিকেলের পর সেখানে জেসিপি নামিয়ে মাটি খননের কাজও শুরু হয়। তারপর বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করতেই গ্রামবাসীরা জড়ো হতে থাকেন। প্রতিবাদে পথে নামেন ওই গ্রামের মানুষ।এলাকার মহিলা সহ গ্রামের অন্যান্য মানুষ সকলেই লাঠি হাতে প্রতিবাদ জানাতে থাকেন।এদিন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তাদের দাবি, পুলিশের গুলিতে মৃত্যুবরণ করতে রাজি আছেন তবু তারা এখানে করোনা আক্রান্ত বা সন্দেহ ব্যক্তিদের মৃতদেহ সৎকার করতে দেবেন না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top