করোনা আক্রান্ত হলেন গোয়ালপোখর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোলাম রব্বানী

করোনা আক্রান্ত হলেন গোয়ালপোখর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোলাম রব্বানী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা১৫ এপ্রিল ২০২১উত্তর দিনাজপুর: রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা গোয়ালপোখর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোলাম রব্বানি করোনায় আক্রান্ত। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর আসনের তৃনমুল কংগ্রেসের প্রার্থী গোলাম রাব্বানী করোনায় আক্রান্ত।

এদিন দলের পক্ষ থেকে তার কোভিড আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছে। গোলাম রাব্বানী ওই আসনের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী ছিলেন। তার কোভিড আক্রান্ত হওয়ার পরে ওই এলাকায় দলের পক্ষ থেকে প্রচারের নতুন স্ট্র‍্যাটেজি নেওয়া হচ্ছে। স্যোসাল মিডিয়া ও বাড়ি বাড়ি গিয়ে কর্মীরা প্রচারের উপর জোর দিচ্ছে। তৃনমুল কংগ্রেসের কনভেনর অরিন্দম সরকার জানিয়েছেন, ” গোলাম রাব্বানীর করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পরেই সমস্তরকম সতর্কতা নেওয়া হয়েছে।তিনি হোম আইসোলেসনে আছেন।তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ডাক্তার তার সর্বক্ষন মনিটর করছে। খুব স্বাভাবিকভাবেই তিনি প্রচারে যাবেন না।তবে ওই আসনে তৃনমুল কংগ্রেসের শক্ত ভীত রয়েছে।বাকি প্রচার দলের কর্মীরাই সামলে নেবে।।বাড়ি বাড়ি জনসংযোগ ও স্যোসাল মিডিয়ায় প্রচারের উপর জোর দেওয়া হচ্ছে।

আরো পড়ুন…লোকালয়ে কুমির চাঞ্চল্য পাথরপ্রতিমা এলাকায়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top