নিউজ ডেস্ক ৩ এপ্রিল ২০২১: দোরগোড়ায় আইপিএল। এরই মাঝে বড় ধাক্কা দিল্লি ক্যাপিটালস শিবিরে।
করোনা আক্রান্ত হলেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। স্টার ক্রিকেটারের করোণা আক্রান্তের খবর টুইট করে প্রকাশ করেছেন দিল্লি। উল্লেখ্য গত ২৮শে মার্চের মুম্বাইয়ের হোটেলে পা রাখার সময় তার করোনা নেগেটিভ ছিল তবে দ্বিতীয় দফায় তার করোণা পজিটিভ আসে। গত বছর রানার্স হওয়ার অন্যতম দাবিদার ছিল দলের এই চ্যাম্পিয়ন ক্রিকেট। আপাতত তাকে রাখা হয়েছে আইসোলেশনে। দ্রুত সেরে উঠুক এখন এই কামনায় দিন গুনছে সকলে।
আরও পড়ুন…সাংবাদিক সম্মেলন করলেন অতিরিক্ত জেলা শাসক নির্মাল্য ঘরামি



















