নিউজ ডেস্ক ২০ এপ্রিল ২০২১ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহে। পর পর জেলাজুড়ে জনসভা রয়েছে তাঁর।বুধবার মালদহে একাধিক সভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর।

তাঁর সঙ্গে মঞ্চে যাঁরা থাকবেন, তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়।সেখানে দেখা যায় তাঁর সঙ্গে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে জেলা তৃণমূল কো-অর্ডিনেটর দুলাল সরকারের।এর মধ্যেই করোনা আক্রান্ত হলেন মালদহ জেলা তৃণমূল সভাপতি মৌসম বেনজির নুর।বুধবার মালদহে একাধিক সভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। তাঁর সঙ্গে মঞ্চে যাঁরা থাকবেন, তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট এদিন এলে দেখা যায় করোনা আক্রান্ত হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মালদহ জেলা তৃণমূল সভাপতি মৌসম। তাঁর সঙ্গে দুলালবাবুরও রিপোর্টেও করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।ইতিমধ্যেই কোতোয়ালিতে নিজের বাড়িতে একান্তবাসে চলে গিয়েছেন মৌসম বেনজর নুর। আর দুলাল সরকার জানিয়েছেন, পার্টি অপিসের একটি ঘরেই কোয়ারেন্টাইনে থাকছেন তিনি। তবে মৌসম বা দুলালবাবু, কারওরই বিশেষ কোনও শারীরিক অসুবিধার লক্ষণ নেই বলে জানা গিয়েছে।
আরও পড়ুন…করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু বর্ষীয়ান অভিনেতা কিশোর নন্দলস্করের



















