করোনা আতঙ্কের জেরে বেলেঘাটা আইডি হাসপাতালের এক কর্মীর পরিবারকে বন্দি করেছে গ্রামবাসী, মিলছে না পানীয় জল থেকে খাদ্যসামগ্রী

করোনা আতঙ্কের জেরে বেলেঘাটা আইডি হাসপাতালের এক কর্মীর পরিবারকে বন্দি করেছে গ্রামবাসী, মিলছে না পানীয় জল থেকে খাদ্যসামগ্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ১৩ এপ্রিল, করোনার আতঙ্কে বন্ধ বাড়িতে দুধ দেওয়ার পরিষেবা, আনতে দেওয়া হচ্ছেনা পানীয় জল, চরম সমস্যা এবং আতঙ্কে বেলেঘাটা আইডি হাসপাতালে কর্মরত নদীয়ার রানাঘাট থানার নপাড়া গ্রাম পঞ্চায়েতের মাশুন্দা অঞ্চলের বাসিন্দা চিত্রা মন্ডল এবং তার পরিবার। সূত্রের খবর, গত দুই বছর ধরে চিত্রা মন্ডল কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে কর্মরত। রানাঘাট থানার ন-পাড়া গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া গ্রামের বাসিন্দা চিত্রা মন্ডল। ১০ বছর আগে তার বাবা মারা যায়। বর্তমানে পরিবারে তাঁর মা এবং এক বোন আছে। মা গৃহবধূ এবং বোন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবছর। পরিবারের একমাত্র রোজগার সূত্র বলতে তিনি নিজেই। করোনা সংক্রমনের জেরে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসা হচ্ছে যারা করোনায় আক্রান্ত। স্থানীয়দের সন্দেহ, যেহেতু চিত্রা মন্ডল বেলেঘাটা আইডি হাসপাতালে কাজ করেন, তাই তিনি ও তার পরিবারের সদস্যদের করোনাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা যায়, করোনা আক্রান্তে প্রথমে তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এরপর প্রশাসনের তৎপরতায় বাড়িতে ঢুকলেও কার্যত একঘরে করে রাখা হয়েছে তার পরিবারকে। বাড়ির বাইরে বের হতে দেওয়া হচ্ছে না এবং আনতে দেওয়া হচ্ছেনা পানীয় জল থেকে অন্যন্য খাদ্যসামগ্রী।পরিবারের অভিযোগের তীর ওই গ্রামের একাংশের দিকে। যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন, মানুষকে বোঝানোর চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি। ফলে এবার পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে তারা পানীয় জল এবং খাদ্য বাড়িতে বসেই পেতে পারেন তার সুব্যবস্থা করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top