
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৯ এপ্রিল, কাঁকসার মলানদীঘির একটি বেসরকারী হাসপাতালকে করোনা হাসপাতাল বলে ঘোষনা করেছে রাজ্যর স্বাস্থ্য দপ্তর। সেই হাসপাতালের কর্মীরা এলাকায় যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীর। আর তাতেই আতষ্ক ছড়িয়েছে এলাকায়।
গ্রামবাসীর অভিযোগ, করোনা হাসপাতালের কর্মরত কর্মীরা এলাকার মধ্যে ঘুরে বেরোনোয় গ্রামের সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। তাই হাসপাতালের কর্মীরা যাতে হাসপাতালে ভেতরে থাকে সেই ব্যাবস্থা করুক প্রশাসন। এই দাবিতে মলানদীঘি ফাড়িতে জমায়েত হয়ে ডেপুটেশন দেয় গ্রামবাসীরা।



















