
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা, ১১ই মার্চ :করোনা ভাইরাস এ আতঙ্কে ভুগছে বজ বজ বাসি জ্বর,পাইখানা, বমি নিয়ে এই ২-৩ দিনে হসপিটালে ভর্তি ১০০ জনের বেশি মানুষ । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার’ অন্তর্গত বজবজ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের ঘটনা । এই সকল পরিবারের লোকজন স্থানীয় খড়িবেড়িয়ার হসপিটালে বর্তমানে ভর্তি রয়েছে , আতঙ্কে ভুগছে এলাকার মানুষ জন । তবে এলাকার সূত্রে খবর যে সংশ্লিষ্ট ওয়ার্ডের দূষিত পানীয় জল খেয়েই এই সমস্যা সম্মুখীন হয়েছে বর্তমানে তারা ওই হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। কাকদ্বীপে ও একই রকম ঘটনা ঘটে তা নিয়ে আতঙ্কে রয়েছে কাকদ্বীপ হাসপাতাল চত্বরে সবাই মাক্স পড়ে ঘোরাঘুরি করতে শুরু করে দিলেন আতঙ্কে। আপনারা আতঙ্কিত হবেন না কাকদ্বীপে এমন কিছু ঘটনা ঘটেনি এখনো, বললেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টু রাম পাখিরা।



















