
নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ১৩ মে, সিনেমা পরিচালক গৌতম ঘোষের এসিস্টেন্ট ডিরেকটর সুদেশনা গোস্বামী দিদিমা রোমা ভট্টাচার্য (৮০ উর্দ্ধ) আজ সকালে পর্ণশ্রী মায়া দাসী রোডের বাড়িতে মারা যান। কোরোনার আতঙ্কে মৃত মহিলার দেহ বাড়ির মধ্যে আটকে রাখল এলাকার লোকেরা। মিডিয়ার হস্তক্ষেপে পুলিশ এসে সেই দেহ উদ্ধার করে বিদ্যাসাগর হসপিটালে পাঠালো।ঘটনাটা ঘটেছে পর্ণশ্রী থানা এলাকায়। পরিচালক গৌতম ঘোষের সহ দিরেক্টর সুদেষ্ণা গোস্বামীর বাড়িতে আজ ভোর বেলায় তার দিদা মারা যান। বাড়িতেই বার্ধক্যজনিত কারণে মারা যান বলে পরিবারের লোকের দাবি। এলাকার লোকেদের বক্তব্য এই বৃদ্ধা গত ১০ – ১১ দিন আগে তিনি এখানে এসেছিল তারপর থেকেই তিনি অসুস্থ ছিলেন। আজ বাড়িতে তিনি মারা যান।
চারিদিকে করোনা আতঙ্কের জন্য প্রতিবেশীরা ওই মহিলার বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। কারণ ওই বৃদ্ধাকে দেখতে বাইরের প্রচুর লোক বাড়িতে ঢুকছিল। এমনকি প্রতিবেশীদের বক্তব্য যে ডাক্তার এই বৃদ্ধা ডেট সার্টিফিকেট দিতে এসেছিলেন বেশ কয়েকদিন আগে সেই ডাক্তারি একজন কোরোনা রোগীকে আইডেন্টিফাই করেন পর্ণশ্রী এলাকায়। কিন্তু আজ সকালে তিনি যখন আসেন তখন ডাক্তারের মুখে মাক্স ও হাতে গ্লাফস ছিলোনা। তাই প্রতিবেশীরা সেই ডাক্তারকে এলাকায় ঢুকতে বাধা দেয়। পরবর্তীকালে পর্ণশ্রী থানার পুলিশ জানতে পারলে এলাকায় এসে দেহ নিয়ে যায় বিদ্যাসাগর হাসপাতালে। সেখানেই তার কোরোনা টেস্ট হবে। তারপর জানা যাবে এই বৃদ্ধা কোরোনায় আক্রান্ত ছিলেন না।এই নিয়ে বৃদ্ধার পরিবার ও এলাকার লোকেদের মধ্যে চরম তর্ক-বিতর্ক শুরু হয়।ঘটনাস্থলে পর্ণশ্রী থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।



















