
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৬ মে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে পক্ষ থেকে পরান বন্ধু নামে একটি অ্যাপ উদ্বোধন হল যেখানে ১৮৫ জনকে সংবর্ধিত করা করা হল, যারা নার্স ডাক্তার এবং সাফাই কর্মী পরবর্তী সময়ে যাতে আরো মানুষ এগিয়ে আসে তার জন্যই এই উদ্যোগ।
করোনা মোকাবিলায় দিনরাত ডাক্তার স্বাস্থ্যকর্মী পুলিশ এবং প্রশাসন দিনরাত খাঁটছেন, কিন্তু তা সত্বেও সাধারণ নাগরিককে এগিয়ে আসতে হবে কারণ বহু মানুষ যারা বিপদগ্রস্ত অথবা হোম কোয়ারেন্টাইন আছেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হাতে তুলে দিতে স্থানীয় নাগরিকদের এগিয়ে আসতে হবে। এই কারণের জন্য এই অ্যাপটি তৈরি করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় মন্ত্রী ব্রাত্য বসু এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এদিন মনোজ বারবার তরফ থেকে সকল ডাক্তারদের কাছে আবেদন জানানো হয় যে ডাক্তাররা নিজেদের চেম্বারে বসে রোগী দেখা শুরু করতে পারেন।



















