করোনা আবহে রেশন দুর্নীতি নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানাল বিজেপির নেতৃত্ব

করোনা আবহে রেশন দুর্নীতি নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানাল বিজেপির নেতৃত্ব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ মে, আজ বঙ্গ বিজেপির তরফে দিলীপ ঘোষ, রাহুল সিনা, মুকুল রায়, সব্যসাচী দত্ত, জয়প্রকাশ মজুমদার, প্রতাপ ব্যানার্জি রাজ্যপালের কাছে আসেন। কলকাতা পুরসভা প্রশাসক নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির নেতৃত্ব। এছাড়াও বাংলার করোনা আবহে রেশন দুর্নীতি নিয়ে অভিযোগ জানান রাজ্যপালের কাছে।

তাদের দাবি, রাজ্যে করোনা আক্রান্ত কিনা জানতে ঠিকমতো পরীক্ষা হচ্ছে না,এছাড়াও দেসনি যে পরিমাণ দেওয়ার কথা চাল ডাল গম তাও ঠিক মত দেওয়া হচ্ছে না বলে অসন্তোষ প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি তথা দিলীপ ঘোষ। আরো অভিযোগের সুরে বলেন আজকে রবীন্দ্রনাথের গান শুনে মুখ্যমন্ত্রীর গান শুনতে হবে এটা মেনে নেওয়া যায় না অমার্জনীয়। রাজভবন থেকে বেরিয়ে জানান রাজ্যপাল জানিয়েছেন সংবিধান বিষয়ে কি করা যায় সেটা নিশ্চয়ই দেখবেন উনি আর আগামী কয়েকদিনের মধ্যে আমরাও হাইকোর্টে যাব এই প্রশাসক নিয়োগের বিষয়টি নিয়ে জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।রাহুল সিনা অভিযোগ করলেন সরকার কায়দা করে একটা প্রচার করে চলেছে রাজ্যে যে এই রাজ্যে ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়েছে, যা কিনা করো না লুকানোর মতলব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top