
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১০ মে, করোনা আতঙ্কে গোটা দেশ জর্জরিত। করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তদের মৃত্যুর সংখ্যা, তারমধ্যে গ্রীষ্মকাল। এই মহামারী জন্য ভয়াবহ রক্তের চাহিদা দেখা দিয়েছে হসপিটাল গুলোতে।তাই ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাবের জেরে রক্তদান শিবির-এর আয়োজন হল বরানগরে।
থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তের বিশেষ প্রয়োজন প্রতিমুহূর্তে আর এই চাহিদা মেটাতে বরানগরের মল্লিক কলোনির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন হল। এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন এলাকার ৫১ জন সদস্য। এই পরিস্থিতিতে রক্তদান করে মানুষের পাশে দাঁড়াবার এক সফল চেষ্টার নজির মিলল বরানগরে।



















