
নিজস্ব সংবাদদাতা , কোলকাতা , ১৭ ই জুলাই : করোনা পরিস্থিতে বিদ্যুৎ তের অতিরিক্ত বিল আসছিল এমনি অভিযোগ করা হয়েছিল গ্রাহকদের পক্ষ থেকে। বিভিন্ন সময় রাজনৈতিক দল গুলি অতিরিক্ত বিদুৎ বিলের দাবিতে সিএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন। এই পরিস্থিতিতে রাজ্যর বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতে এবার বিদ্যুৎ বিল এসেছে ১১ হাজার টাকা। এদিন মন্ত্রী জানিয়েছেন, অস্বাভাবিক বিল এসেছে। আগে কখনো অতিরিক্ত বিল আসে নি। যদিও গত দুমাস মিটার রিডিং নেওয়া হয়নি। পুরো বিষয়টি সিএসসি কর্তা কে জানানো হয়েছে।



















