
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২ মে, করোনা পরিস্থিতির মোকাবিলা করতে আজ এই ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার আবার দেশের মানুষও সরকারের পাশে দাঁড়িয়েছে।সরকারের ত্রাণ তহবিলে সামর্থমত বহুজন টাকা দান করেছেন। এবার জেলা সভাপতি আবু তাহের খান সংসদ ও নাড়ু গোপাল মুখার্জী দুজন মিলে একটি উদ্যোগ নেন।
এদিন মুর্শিদাবাদের প্রতিটা স্তরের রাজনৈতিক কর্মী ও বিভিন্ন ক্লাব সংগঠন মুখ্যমন্ত্রীর পাশে এসে দাঁড়ালেন। সরকারের ত্রাণ তহবিলে নিজের সামর্থমত অর্থ প্রদান করলেন।করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলার জন্য আজ বিভিন্ন সংস্থা থেকে চেকের মাধ্যমে টাকা তুলে দিলেন।



















