নিজস্ব সংবাদদাতা ৫ মে ২০২১ উত্তর ২৪পরগণা: রাজ্যে প্রতিদিন করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে এই পরিস্থিতিতে হাবরা পৌরসভার উদ্যোগে আজ এক প্রশাসনিক সভার আয়োজন করা হয়।যেখানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ , জেলা শাষক সুমিত গুপ্তা , মহকুমা শাষক ভাষ্কর পাল হাবড়া থানার ভারপ্রাপ্ত আধীকারিক গৌতম মিত্র ,ও অন্যান্য আধিকারিকরা ।

করোনার মোকাবিলা কিভাবে করা সম্ভব এ বিষয়ে এই সভায় আলোচনা চলে দীর্ঘক্ষণ। এই মিটিংয়ে মূলত, সেফহোম, টেস্টিং বাড়ানো ও কিভাবে ডেড বডি গুলিকে সংরক্ষণ করে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হয় বলে জানান জেলা শাসক । এখানকার যে প্রশাসক রয়েছে এছাড়া কিছু সংগঠন কে নিয়ে কিভাবে আরো বেশি করে মানুষকে পরিষেবা দেওয়া যায় করোণা পরিস্থিতিতে সেই নিয়েই হাবরা ব্লক আধিকারিক সহ পৌর প্রশাসক মন্ডল এছাড়া এসডিও ১ এইচডিও ২ পুলিশ সুপার স্থানীয় প্রশাসন কে নিয়ে আলোচনা হয়। হাবরা বাণী পূরে সেভ হোম ত্রিশ বেডের আগেই ছিল সেটা কে ৫০বেডের করার চেষ্টা চলছে বলে জানান জেলা শাসক।
আরো পড়ুন….ভোট পরবর্তী পর্যায়ে উত্তপ্ত পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গতিষ্ঠা অঞ্চল



















